‘শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ বছরের জবাবদিহির অভাব আর চলতে দেওয়া হবে না’

বাংলা ট্রিবিউন ডেস্ক 
২৪ আগস্ট ২০২৬, ০৯:৪৮ আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৬:২৮

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর উচ্চ বিদ্যালয়ে রবিবার (২৩ আগস্ট) আকস্মিক পরিদর্শন করেছেন। বিদ্যালয় পরিদর্শনকালে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কম উপস্থিতি এবং শৃঙ্খলার ঘাটতি দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আমান। দীর্ঘদিনের অবহেলা ও জবাবদিহির ঘাটতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘ বিগত ১৭ বছর ধরে যে জবাবদিহির অভাব ছিল, তা আর চলতে দেওয়া হবে না।’

বিদ্যালয়ে উপস্থিত হয়ে তিনি শ্রেণি কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন খতিয়ে দেখেন।

অনুপস্থিতির কারণে অসন্তোষ প্রকাশ করে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবিলম্বে নবম শ্রেণির সংশ্লিষ্ট ক্লাস টিচার পরিবর্তনের নির্দেশ দেন। অনুপস্থিত শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রতিদিন পাঠদান শেষে অভিভাবকদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের পাশাপাশি শিক্ষকদের প্রয়োজনে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশনাও দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে আমানউল্লাহ আমান বলেন, ‘তোমাদের জীবনে অনেক বড় হতে হবে, বড় কর্মকর্তা বা ব্যবসায়ী হয়ে দেশে ও দেশের বাহিরে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে হবে।’

এ সময় আমানউল্লাহ আমান শিক্ষার্থীদের সময়মতো স্কুলে আসা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা, অভিভাবক ও শিক্ষকদের সম্মান করা এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার শপথ পাঠ করান। সূত্র: বাসস

/আইএএম/এমওএফ/
সম্পর্কিত
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
পোশাকশ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটলে দায় সরকারের: নাহিদ ইসলাম
সর্বশেষ খবর
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
জীবিকার টানে পোশাক কারখানায় এসেছিলেন, লাশ হয়ে ফিরলেন তৌফিক
‘এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা’
সংবিধান সংশোধন কমিটি নিয়ে ছাত্রশক্তি ‘এটা জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা’
গাজীপুরে আন্দোলনে আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন
গাজীপুরে আন্দোলনে আহত পোশাকশ্রমিক তৌফিক মারা গেছেন
সরকারের পরিকল্পনা শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
সরকারের পরিকল্পনা শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ