ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে কী আছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ অক্টোবর ২০২৬, ১৪:২৬ আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৪:২৬

ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দাবিতে আগামী ৭ অক্টোবর থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করবে ইনকিলাব মঞ্চ। কর্মসূচি শুরু হবে বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে। ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে ৩১ দিনের এ কর্মসূচি শেষ হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের তিন দাবি হলো—ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা; জুলাই গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন এবং পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।

কর্মসূচির বিস্তারিত তুলে ধরে ফাতিমা তাসনিম জুমা বলেন, আগামী ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হবে। এরপর দেশের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে ১৫তম দিনে সাভারে পথসভা করা হবে। সেখান থেকে ঢাকায় এসে ২১ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, শাহবাগের মহাসমাবেশের পর টেকনাফের উদ্দেশে যাত্রা অব্যাহত থাকবে। ৩১তম দিনে, অর্থাৎ ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শেষ হবে।

এ ছাড়া আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে, সন্ত্রাসবাদ, ভয়ভীতি বা সহিংসতার মামলায় কাউকে গ্রেফতার করে জনগণের কণ্ঠ রুদ্ধ করা যাবে—এমন ধারণা ভুল। ডিসেম্বরের সমাবেশের মাধ্যমে সরকারকে এ বিষয়ে বার্তা দিতে চায় সংগঠনটি।

/আইএএম/
সম্পর্কিত
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
সর্বশেষ খবর
‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু শনিবার 
‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু শনিবার 
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বিরোধ মেটাতে সালিশ, চেয়ারম্যানের সামনেই দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
বিরোধ মেটাতে সালিশ, চেয়ারম্যানের সামনেই দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
সর্বাধিক পঠিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে