বায়তুল মোকাররমে খতিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ, হঠাৎ উত্তেজনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২৬, ১৫:৩১ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৫:৩১

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আব্দুল মালেকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ করেছেন একদল মুসল্লি। এসময় পাশেই মিছিল করছিলেন বিএনপির যুগপতের সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরাও।

শুক্রবার (৯ অক্টোবর) পবিত্র জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ চলাকালেই সেখান থেকে ‘জামায়াত-শিবির বিরোধী’ স্লোগান দেন অংশগ্রহণকারীদের কয়েকজন। তাদের ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মওদুদীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান দিতে শোনা যায়। এতে কিছুক্ষণ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে সেখানে জামায়াতের কোনও কর্মসূচি ছিল না বলে জানা গেছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম ব‌লেন, ‘বি‌ভিন্ন সংগঠ‌নের প্রোগ্রাম ছিল ব‌লে একটু ভিন্ন প‌রি‌স্থি‌তির সৃ‌ষ্টি হয়েছে। ত‌বে অপ্রী‌তিকর কো‌নও ঘটনা ঘ‌টে‌নি।’

বিক্ষোভকারীদের অভিযোগ, জামায়াতে ইসলামী জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেককে অপসারণ করার ষড়যন্ত্র করছে। তাই সাধারণ মুসল্লিরা প্রতিবাদ করেছেন। তবে কিছু লোক জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে আসছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা অপপ্রচার করছে।

তবে এ বিষয়ে জামায়াতের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে দলীয় একটি সূত্র জানিয়েছে, সেখানে তাদের কোনও কর্মসূচি ছিল না।

এসময় সতর্ক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
কোরবানির মূল শিক্ষা একত্ববাদ ও আত্মসমর্পণ: বায়তুল মোকাররমের খতিব
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
ঢাকায় ঈদের জামাত কোথায় কখন
সর্বশেষ খবর
ভুল স্বীকার রাজকুমারের, বললেন ‘সব এআই দিয়ে হয় না’
ভুল স্বীকার রাজকুমারের, বললেন ‘সব এআই দিয়ে হয় না’
সাইকেল চালানোর নিরাপদ ও নির্দিষ্ট জায়গা তৈরি করা সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
সাইকেল চালানোর নিরাপদ ও নির্দিষ্ট জায়গা তৈরি করা সরকারের দায়িত্ব: অর্থমন্ত্রী
আনসার-ভিডিপিতে ২২৮ জনের নিয়োগ, দ্রুত আবেদন করুন
আনসার-ভিডিপিতে ২২৮ জনের নিয়োগ, দ্রুত আবেদন করুন
৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ছক ব্যাংকের ভেতরেই, কর্মকর্তাসহ গ্রেফতার ৬
৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ছক ব্যাংকের ভেতরেই, কর্মকর্তাসহ গ্রেফতার ৬
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা