পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার ঘটনায় গণসংহতি আন্দোলনের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৬, ১৭:২৪ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৭:২৪

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার প্রদানে ও মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণসংহতি আন্দোলন।

রবিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন, একজন মানুষের মৃত্যুর পর তার মরদেহের সম্মানজনক দাফনে বাধা দেওয়া  মানবিক মর্যাদার লঙ্ঘন। গভীর রাতে পরিবারের নারী সদস্যদের মোবাইল ফোনের আলোয় কবর খোঁড়ার পরিস্থিতি তৈরি হওয়া অত্যন্ত অমানবিক।

নেতারা বলেন, মানিক পশারী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছিলেন বলে তার মরদেহ দাফনে বাধা দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। মামলার সাক্ষ্য দেওয়া এবং রাজনৈতিক বিরোধের কারণে একজন মানুষের শেষ বিদায়ের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা বলেন, স্থানীয় প্রশাসন দায়িত্বে থাকার পরেও এ ধরনের ঘটনা উদ্বেগজনক। এই ঘটনায় প্রশাসনের দায়িত্ব পালনে গাফিলতি ছিল কিনা, তা সরকারকে খতিয়ে দেখতে হবে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মুক্তিযোদ্ধাদের মর্যাদা নিশ্চিতে সরকারকে আরও দায়িত্বশীল হতে হবে।

নেতারা বলেন, মানিক পশারীর মরদেহের সম্মানজনক দাফন নিশ্চিত করা, তার পরিবারের নিরাপত্তা দেওয়া এবং দাফনে বাধা ও হুমকির অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। যেকোনও ধরনের রাজনৈতিক প্রতিহিংসা বা ভয়ভীতি দেখানোর মতো ঘটনা প্রতিরোধে সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
সাঈদীর মামলার বাদীকে গোপনে ‘গার্ড অব অনার’, রাতে কবর খুঁড়ে দাফন করলেন স্ত্রী-মেয়ে-বোন
সাঈদীর মামলার বাদীর লাশ দাফনে বাধা, ঘণ্টার পর ঘণ্টা পড়েছিল মুক্তিযোদ্ধার লাশ
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সাহেদকে দাদার পাশে দাফন
সর্বশেষ খবর
তেল-গ্যাসে সুইডিশ বিনিয়োগ, পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান স্পিকার
তেল-গ্যাসে সুইডিশ বিনিয়োগ, পাচারের অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান স্পিকার
নাটোরে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার 
নাটোরে সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার 
নেপালে কোন মিশনে গেলেন সাকিব
নেপালে কোন মিশনে গেলেন সাকিব
হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু
হুথি হামলার পর রিয়াদের বিমানবন্দরে ফ্লাইট চালু
সর্বাধিক পঠিত
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন