বিএনপি-জামায়াত গুপ্ত হত্যা চালাচ্ছে: ১৪ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৬, ২০:৪৭আপডেট : ০৮ মে ২০১৬, ২০:৪৭

১৪-দল দেশব্যাপী চলমান গুপ্ত হত্যার ঘটনায় বিএনপি-জামায়াত জোটকে দায়ি করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা।
জোট নেতাদের অভিযোগ, ৫ জানুয়ারির নির্বাচন বানচাল করতে না পেরে দেশের মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। আর সেই প্রক্রিয়ায় সরকার পতন না হওয়ায় এখন দেশব্যাপী গুপ্ত হত্যার মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত।
রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বিএনপি-জামায়াত জোটের অব্যাহত গুপ্ত হত্যা, সন্ত্রাস-নৈরাজ্য, জঙ্গিবাদী তৎপরতা এবং গণতন্ত্র, উন্নয়ন স্থিতিশীলতা ও দেশবিরোধী চক্রান্তের প্রতিবাদ’ ১৪ দলীয় জোট আয়োজিত গণ-সমাবেশে বক্তারা এ কথা বলেন।
গণসমাবেশে বক্তারা জঙ্গিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আগুনে পুড়িয়ে মানুষ হত্যার দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফাঁসি দাবি করেন। সমাবেশ থেকে আগামী ১৫ মে রাজশাহী মহানগরে ও ২৪ মে সারাদেশের গণসমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।
গণসমাবেশে সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, দেশে বিএনপি-জামায়াতের নেতৃত্বে জঙ্গিবাদী কর্মকাণ্ড হচ্ছে। তাই দেশবাসীকে সচেতন করতে আমাদের নেতাকর্মীরা প্রতিটি পাড়া মহল্লায় গিয়ে জঙ্গিবাদ বিরোধী মিছিল মিটিং করবে। এরই অংশ হিসাবে আগামী ১৫ মে রাজশাহী মহানগরে গণসমাবেশ করা হবে। ২৪ মে সারাদেশের এ কর্মসূচি পালন করা হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সব অপশক্তি একত্রিত হয়ে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তিনি (খালেদা জিয়া) ক্ষমতায় থাকতেও মানুষ মারেন, আর ক্ষমতায় না থাকলেও বোমা মেরে মানুষ মারেন। দেশবাসীর প্রতি আমার আহ্বান, আসুন শান্তির পক্ষে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এ শক্তি শুধু প্রতিহত নয়, নির্মূল করি।

ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসমারকি বিমান-পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, জঙ্গিবাদের উত্থানের নাম করে বাংলাদেশকে নিয়ে নতুন খেলা খেলতে দেওয়া হবে না। গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্র মোকাবেলা করতে দেশের মানুষই যথেষ্ট, বাইরের কোনও শক্তির দরকার নেই।

সমাবেশে জাসদ (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফাঁসির দাবি করে বলেন, একাত্তরে গণহত্যার দায়ে যদি নিজামীর ফাঁসির রায় হতে পারে, তাহলে মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়ার বিচার ও ফাঁসি দাবি করছি।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশকে ব্যর্থ রাষ্ট্র করার জন্য আগুন সন্ত্রাস করেছিলো। কিন্তু সেখানে তারা ব্যর্থ হয়েছিলো। তারা সেই ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এখন দেশে গুপ্ত হত্যা চালাচ্ছে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, গণ আজাদী লীগের এস কে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ।

পিএইচসি/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম