১১ জুন আ. লীগের কার্যনির্বাহী সংসদের সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৬, ২১:৪৩আপডেট : ০৩ জুন ২০১৬, ২১:৪৪

বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আগামী ১১ জুন শনিবার। দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আগামী ১০ ও ১১ জুলাই অনুষ্ঠিতব্য দলটির ২০ তম জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন ও এর প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। এছাড়া সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও ২০তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সকল সদস্যকে সভায় উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।
/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম