মিতু হত্যায় গ্রেফতার তিন জন সাকার ক্যাডার: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৬, ১৭:৫৫আপডেট : ২৮ জুন ২০১৬, ১৯:৩০

হাছান মাহমুদ মিতু হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া তিন জনকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সাকা চৌধুরীর ক্যাডার বলে দাবি করেছেন চট্টগ্রাম-৭ আসনের এমপি হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদের গ্রেফতার করেছে, তাদের মধ্যে ওয়াসিম, আনোয়ারসহ তিনজন সাকা চৌধুরীর দুর্ধর্ষ ক্যাডার। বিএনপির এই তিন সন্ত্রাসী ২০১২ সালে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক রাশেদ মিয়া হত্যাকাণ্ডের অভিযোগপত্রভুক্ত আসামি।’
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘খালেদার ছায়ায় বিএনপি নেতাদের টাকায় এসব হত্যা চলছে। জামায়াত-শিবিরের রগকাটা বাহিনীই বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর নামে গুপ্তহত্যা চালাচ্ছে।’
এসআইএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক