আওয়ামী লীগের কোন নেতা কোথায় ঈদ করবেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৬, ১৮:০৪আপডেট : ০৫ জুলাই ২০১৬, ১৯:৩৮

আ.লীগের কোন নেতা কোথায় ঈদ করবেন বরাবরের মতো এবারও ঈদ পালনের প্রস্তুতি নিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন নেতা। এই সময়টায় ক্ষমতাসীন দলের উচ্চ পর্যায়ের নেতাদের কেউ কেউ থাকছেন ঢাকায়। আবার কেউ যাচ্ছেন নির্বাচনি এলাকায়। যারা ঢাকায় ঈদ করবেন তাদের অনেকে ঈদের আগে নির্বাচনি এলাকা ঘুরে এসেছেন। এলাকার গরিব ও দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি, চিনি ও সেমাই বিতরণ করেছেন। অনেকে ঈদের প্রথম প্রহর ঢাকায় কাটিয়ে বিকালে রওনা হবেন গ্রামের বাড়িতে। তবে কেউ কেউ গ্রামের বাড়িতে সকালে নামাজ আদায় করে বিকালে ফিরবেন ঢাকায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশে কোনও রাষ্ট্রীয় সফর না থাকলে সবসময়ই ঈদ করে থাকেন ঢাকায়। এই হিসেবে এবারও ঢাকায় ঈদ করবেন তিনি। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার ঈদের দিনের কর্মসূচিও চূড়ান্ত করা হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশাজীবী সমাজসহ সর্বস্তরের জনগণ এবং ১১টায় বিচারপতি ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন প্রধানমন্ত্রী। এছাড়া রাষ্ট্রপতির সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তার বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে।

বর্তমানে যুক্তরাজ্যে সফররত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সেখানে মেয়ের সঙ্গে ঈদের দিন কাটিয়ে দেশে ফিরবেন। আগামী ৮ জুলাই বেলা আড়াইটায় তার ঢাকায় ফেরার কথা রয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নির্বাচনি এলাকা সিলেটে থাকবেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তার নির্বাচনি এলাকা ঝালকাঠী ও ঢাকা মিলিয়ে ঈদ কাটাবেন। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বরারের মতো এবারও নির্বাচনি এলাকায় ঈদ পালন করছেন। তিনি ইতোমধ্যে তার এলাকা ভোলায় অবস্থান করে গরিব ও দুস্থদের মাঝে ঈদের পোশাক ও সেমাই চিনি বিরতণ করেছেন। ঈদের পরদিন তার ঢাকায় আসার কথা রয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, অ্যাডভোকেট সাহারা খাতুন, নূহ-উল-আলম লেনিন ঢাকায় ঈদ করবেন। স্বাস্থ্যমন্ত্রী নাসিম ঈদের দিন ঢাকায় কাটিয়ে পরদিন নির্বাচনি এলাকা সিরাজগঞ্জে যাবেন। অপরদিকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বরাবরের মতো এবারও ঈদের আগে নির্বাচনি এলাকা ঘুরে এসেছেন। এদিকে সভাপতিমণ্ডলির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রামে ঈদ করবেন। দলের যুগ্ম-সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ঢাকায় ঈদ করবেন। আরেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ঈদ করবেন নির্বাচনি এলাকা চাঁদপুরে।

সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেন নেত্রকোনা, মিসবাহ উদ্দিন সিরাজ সিলেট, আ ফ ম বাহাউদ্দিন নাসিম মাদারীপুর, আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট এবং বিএম মোজাম্মেল ও খালিদ মাহমুদ চৌধুরী ঢাকায় ঈদ করবেন।

/ইএইচএস/এএইচ/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম