বিএনপিতে যারা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের তালিকা দিন: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৬, ১৮:৪৪আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১৯:০৬

মাহবুব উল আলম হানিফ

বিএনপির ভেতরে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদের তালিকা আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

হলি আর্টিজানের ঘটনাকে বিএনপি চেয়ারপাসনের রক্তাক্ত অভ্যুত্থান অভিহিত করা প্রসঙ্গে হানিফ বলেন, ‘তিনি তো এই ঘটনাকে রক্তাক্ত অভ্যুত্থানই বলবেন। কারণ তিনি এই রকম ঘটনাকে সমর্থন করেন। এ ঘটনাকে অভ্যুত্থান বলে দাবি ও আখ্যা দিয়ে প্রকান্তরে এ ঘটনাকে সমর্থন করেছেন তিনি।’

খালেদা জিয়া জঙ্গি ও সন্ত্রাসবিরোধী ইস্যু নিয়ে জাতীয় ঐক্যের নামে নতুন খেলা শুরু করেছেন বলে মন্তব্য করেছেন হানিফ। তিনি বলেন, ‘গুলশানের হলি আর্টিজানে হামলার পর যখন দেশের সাধারণ মানুষ জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, তখন নতুন করে খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনে খেলা শুরু করেছেন। এই খেলার নাম হচ্ছে জাতীয় ঐক্য-ঐক্য খেলা।’

জাতীয় ঐক্য নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে খালেদার বৈঠক প্রসঙ্গে হানিফ বলেন, ‘আমাদের দেশে কিছু তথাকথিত সুশীল আছেন। যারা খালেদা জিয়ার এই কথা শুনে আগ বাড়িয়ে তার সঙ্গে দেখা করতে গেলেন। এরপর এই এক মাস জাতীয় ঐক্যের ধুয়া তুলে প্রতিদিন নিউজ করাচ্ছেন।’ এ ব্যাপারে বিএনপি নেত্রীর প্রতি প্রশ্ন রেখে হানিফ বলেন, ‘ঐক্যের ধুয়া তুলে এক মাস শুধু আপনার দল খবরের কাগজেই আছে। এটাই কি আপনার সফলতা?’ 

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নুরুল মজিদ হুমায়ুন।

 

/পিএইচসি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী