২০১৯ সালের নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৬, ২১:১৩আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ২১:১৭





আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কঠিনভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে, যেন শত্রু কোনোভাবেই দেশ ও মানুষের মধ্যে হামলা করতে না পারে।

তিনি বলেন, যে যেভাবেই কথা বলুক না কেন ২০১৯ সালের আগে কোনও নির্বাচন হবে না এবং নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে।

বুধবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিণ) আয়োজিত ২০১৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী ঘটে যাওয়া সিরিজ বোমা হামলার প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি গণতন্ত্রের কথা বলে অথচ তাদের রাজনীতিতে গণতন্ত্রের কোনও অস্তিত্ব নেই। তারা গণতন্ত্রের নামে জাতির জনকসহ পরিবারের সবাইকে হত্যা করেছে। ২১ আগস্টসহ ১৯বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। দেশব্যাপী সিরিজ বোমা হামলা করেছে। এদেশের জনগণের আর বুঝতে বাকি নেই যে, তারা (বিএনপি) কোন ধরনের গণতন্ত্র চায়! সুতরাং এদের উৎখাত করেই এদেশের গণতন্ত্র ঠিকে থাকবে।
/পিএইচসি/এবি/

আরও পড়ুন
আরও বিভাগ করার পরিকল্পনা আছে: প্রধানমন্ত্রী

নব্য জেএমবি: এক জঙ্গি ২২ হামলায় জড়িত!

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী