আ. লীগের সম্মেলনের স্লোগান: উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩১

আওয়ামী লীগ আগামী ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য  আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে স্লোগান চূড়ান্ত হয়েছে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে এই স্লোগান চূড়ান্ত করেন। এবারের সম্মেলনের ১২ শব্দের স্লোগানটি হচ্ছে, ‘উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার। এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’। সোমবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্মেলন উপলক্ষে প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক শেষে প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।

ড. হাছান মাহমুদ বলেন, ‘সাংবাদিক বন্ধুরা উৎসুক হয়ে সম্মেলনের স্লোগান কী, এটা জানতে চান।আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইতোমধ্যে সম্মেলনের স্লোগান চূড়ান্ত করে দিয়েছেন। তিনি কয়েকদিন আগে দেশের  বাইরে যাওয়ার আগে এটি চূড়ান্ত করে দিয়েছেন।’

স্লোগান প্রসঙ্গে হাছান মাহমুদ আরও বলেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে, কিন্তু বিএনপি নেতারা  ছাড়া সবাই স্বীকার করছেন। বাংলাদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে চলছে, তখন বিএনপি-জামায়াত উন্নয়নের গতিকে স্তব্ধ করতে চায়।’

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপ-কমিটির সদস্য অসীম কুমার উকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুইয়া ডাবুল, আকতার হোসেন, আমিনা কোহিনুর আলম, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, মারুফা আক্তার পপি, আশরাফ সিদ্দিকী বিটু প্রমুখ।

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী