বিএনপি হতাশাগ্রস্ত একটি দল: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ অক্টোবর ২০১৬, ১২:১৩আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১২:১৩

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি হতাশাগ্রস্ত একটি দল। ঘরে বসে সংবাদ সম্মেলনের মধ্যে তাদের কাজ সীমাবদ্ধ। জনগণের সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা নেই।’

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে বনানী কবরস্থানে ’৭৫-এর ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সব শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের কাউন্সিলে গণতন্ত্র বা কোনও অর্জন নেই- বিএনপি’র এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে এটা আগে প্রমাণ করুক। বিএনপির মধ্যেই কোনও গণতন্ত্র নেই। অথচ তারা আবার গণতন্ত্রের কথা বলে। আওয়ামী লীগ সুশৃঙ্খল, বৃহৎ একটি দল। আমাদের কাউন্সিলে সম্পূর্ণ গণতন্ত্র মেনে নেতা নির্বাচিত করা হয়েছে। কাউন্সিল নিয়ে জনগণের যথেষ্ট আগ্রহ ছিল।’

এর আগে ’৭৫-এর ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতারা।

এ সময় তারা প্রতিটি শহীদের কবরে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন। শ্রদ্ধা শেষে সুরা ফাতেহা পাঠ করে মোনাজাত করা হয়।

এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আফম বাহাউদ্দিন নাছিম ও এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসীম কুমার উকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদসহ নব নির্বাচিত কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

আরও পড়ুন- 

আ.লীগের ১০০ সহ-সম্পাদক যেভাবে হয়েছিল ৫০০

কোমল পানীয়: মানবদেহের প্রতিটি অঙ্গের জন্য ক্ষতিকর

/এফএস/ 

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম