নাসিরনগরের ঘটনায় দোষীরা শাস্তি পাবেই: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৬, ২১:১০আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ২১:১৩

ওবায়দুল কাদের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় সরকার নির্বিকার নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় শেখ হাসিনার সরকার অত্যন্ত কঠোর অবস্থানে, যারা এ অপরাধ করেছে, শাস্তি তাদের পেতেই হবে। দোষীরা শাস্তি পাবেই।’ শুক্রবার রাজধানীর বনানী মডেল হাই স্কুলে গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উৎসবের অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না। বাংলাদেশে আপনাদেরও সমান অধিকার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের লোকজন কেউ মেজরিটি, মাইনরিটি বলে সমান অধিকার পাচ্ছে না। সমান অধিকার পাচ্ছে এ দেশের নাগরিক হিসেবে। নিজেদের মাইনরিটি ভাববেন না। মাথা উচুঁ করে বাঁচবেন, মাথা নিচু করবেন না।’
সেতুমন্ত্রী বলেন, ‘ভয়কে জয় করতে হবে, জীবন হচ্ছে একটা সংগ্রাম। যে আকাশে মেঘ নেই সেটা আকাশ নয়। যে নদীতে ঢেউ নেই, সেটা নদী নয়, যেখানে গর্জন নেই, সেটা সাগর নয়, দুর্যোগ যেখানে নেই, সেটা প্রকৃতি নয়। এটাই বৈচিত্র্য, নদীতে ঢেউ থাকবে, সাগরের গর্জন থাকবে, আকাশে মেঘ থাকবে, এটাই বৈচিত্র্য । সব কিছু মিলিয়ে আমাদের এই বাংলাদেশ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, জীবনের চ্যালেঞ্জ অতিক্রম করবেন সাহসের সঙ্গে।’
অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উৎসব উদযাপন পরিষদের সভাপতি নকমা দুর্জয় তজুর সভাপতিত্বে করেন।
/পিএইচসি/এমএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের