নির্বাচন পর্যবেক্ষণে নারায়ণগঞ্জে যাচ্ছে আ.লীগের টিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৬, ২০:৫২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৬, ২০:৫৩

আওয়ামী লীগ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে দলের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নির্বাচন পর্যবেক্ষণ করতে সেখানে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলটির নীতি নির্ধারণী সূত্র জানায়, শুক্রবার নারায়ণগঞ্জের উদ্দেশে প্রতিনিধি দল রওনা হবে।
নাসিক নির্বাচন সমন্বয়ের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) মুহিবুল হাসান নওফেলসহ প্রতিনিধি দলে আরও রয়েছেন, আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল।
প্রতিনিধি দলের সদস্যরা প্রথমে নারায়ণগঞ্জের চাষাড়ায় দলীয় কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে তারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলবেন বলেও জানা গেছে।
আইভীর নির্বাচন পর্যবেক্ষণ করতে শুক্রবার নারায়ণগঞ্জে যাওয়ার কথা জানিয়ে সুজিত রায় নন্দী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিকালে নারায়ণগঞ্জ যাব। সেখানে স্থানীয় নেতাদের সঙ্গে একটি বৈঠকে যোগ দিতে যাচ্ছি। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গেও কথা বলব।’

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে দলের প্রার্থীর পক্ষে প্রচারণা, ভোট চাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তাই এই প্রতিনিধি দল সেখানে গেলেও আইভীর পক্ষে প্রচারণায় অংশ নেবেন না।

দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা জানান, নারায়ণগঞ্জে নৌকার পক্ষে প্রচারণায় যাবে সরকার সমর্থক ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল। এদের মধ্যে রয়েছে, তরিকত ফেডারেশন ও জাকের পার্টি। সঙ্গে থাকবে ওলামা লীগ। দলগুলো নারায়ণগঞ্জে ওলামা-মাশায়েখদের সঙ্গে কথা বলবেন। আইভীর পক্ষে, নৌকার পক্ষে ওলামা মাশায়েখদের ঐক্যবদ্ধ করবেন তারা। তবে তরিকত ফেডারেশন ১৪ দলীয় জোটে অর্ন্তভূক্ত না থাকলেও জোটের বিভিন্ন সভায় তাদের উপস্থিত থাকতে দেখা গেছে।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম