জেলা পরিষদ নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০১৬, ১৫:৩৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৫:৩৮

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

জেলা পরিষদ নির্বাচন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে ঢাকার আশপাশের জেলাগুলো দলীয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আয়োজিত এক সভায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের একটি ভাষ্যের বিপরীতে তিনি এ মন্তব্য করেন।

এর আগে ২৭ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সাবেক আইনমন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদ জেলা পরিষদ নির্বাচনকে সংবিধান পরিপন্থী উল্লেখ বক্তব্য রাখেন।  

মওদুদ আহমদের ওই বক্তব্যের বিপরীতে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। স্পিকার সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। রাষ্ট্রপতি ও স্পিকার যেভাবে নির্বাচিত হন, সেভাবে ইলেক্টোরাল ভোটে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনও বিষয় নয়।’ ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, ‘বিএনপির কাছে আমরা কিসের সংবিধান শিখব? কোন সংবিধানের বদৌলতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়েছিলেন?’

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন হওয়ার পর এ বিষেয়ে বিএনপির নৈতিক অবস্থানের সমালোচনা করে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন,  ‘সরকারের সহযোগিতায় নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সম্পন্ন করেছে। দলীয় সরকারের অধীনে এ নির্বাচন একটি মডেল নির্বাচন হতে পারে। দেশ-বিদেশে সমাদৃত হয়েছে এ নির্বাচন। কিন্তু বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভী এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে অনেক কথা বলেছেন। আমরা মনে করেছিলাম, এটা বলার জন্য বলা। কিন্তু খালেদা জিয়া এ নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন এবং ষড়যন্ত্র খুঁজেছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘অভিযোগের সপক্ষে খালেদা জিয়াকে তথ্যপ্রমাণ উপস্থাপন করতে হবে। তা না হলে তার দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে। ’

উল্লেখ্য আগামী বছরের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকায় জনসভা করার পরিকল্পনা করেছে আওয়ামী লীগ। এই জনসভাকে সফল  করার জন্যে ঢাকার আশপাশের জেলারগুলো দলীয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে ওবায়দুলের কাদেরের এই যৌথ সভা আয়োজিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের নেতারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/পিএইচসি/এইচকে/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী