বিশেষ ট্রাইব্যুনালে খালেদা জিয়ার বিচার দাবি হাছান মাহমুদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৭, ১৪:০৮আপডেট : ০৭ জানুয়ারি ২০১৭, ১৪:০৮

হাছান মাহমুদ বিশেষ ট্রাইব্যুনালে বিএনপি নেত্রী খালেদা জিয়ার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ৫ জানুয়ারি নির্বাচনের আগে ও পরে আগুন সন্ত্রাস, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার দায়ে তিনি খালেদা জিয়ার এ বিচার দাবি করেন।
আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘যারা পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করেছিলো তাদের বিচার করা হোক। দ্রুত বিচারের মাধ্যমে তাদের (খালেদা জিয়াসহ বিএনপি নেতারা) আইনের আওতায় আনা হোক।’
হাছান মাহমুদ বলেন, ‘এর আগে আগুন দিয়ে মানুষ পুড়িয়েছেন, এবার তিনি উসকানি দিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চাইছে। কিন্তু বাংলার জনগণ আপনাদের বিচার করবেই। এ বছর ৫ জানুয়ারি বেগম জিয়া আদালতে হাজিরা দিয়েছেন, আগামী বছরের ৫ জানুয়ারি আপনাকে কারাগারেও থাকতে হতে পারে।’
খালেদা জিয়ার সমাবেশ করার ঘোষণা দেন বিশৃঙ্খলা করার জন্য বলে অভিযোগ করে হাছান মাহমুদ আরও বলেন, ‘২০১৩, ১৪ ও ১৫ সালের ৫ জানুয়ারি উনারা যেভাবে অগ্নিসংযোগ করে, পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছিলেন, এবছরও সারাদেশে কালো দিবস পালনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করেছেন। তাদের উসকানিতে বরিশালসহ বিভিন্নস্থানে বিশৃঙ্খলা হয়েছে।’

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীন বাংলা বেতারের শিল্পী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।

/আরএআর/এমও/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান