কেন্দ্রীয় কমিটিতে ফিরলেন মুকুল বোস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৭, ১২:৪৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৭, ১২:৪৭

মুকুল বোস

আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস ফিরলেন দলের কেন্দ্রীয় কমিটিতে। এবার তাকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য নির্বাচিত করা হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তাকে দলের কেন্দ্রীয় সদস্য পদে নির্বাচিত করেন। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিতি পাওয়া মুকুল বোস ২০০৯ সালের সম্মেলনে দল থেকে বাদ পড়েন। ২০১২ সম্মেলনেও আর দলে ফিরতে পারেননি এই নেতা। সর্বশেষ ২০১৬ সালে দলের ২০তম সম্মেলনের প্রায় আড়াই মাস পর তাকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করলেন সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য হিসেবে মুকুল বোসকে নির্বাচিত করা হয়েছে। এরমধ্য দিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের শূন্য পড়ে থাকা পদটি পূর্ণ করা হল।

এছাড়া আরও দুটি সভাপতির ও একটি আন্তর্জাতিক সম্পাদকের পদ এখনও খালি রয়েছে। গত বছরের ২২/২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০ তম সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে মুকুল বোস বাংলা ট্রিবউনকে বলেন, ‘শেখ হাসিনা আমাকে সম্মান দিয়েছেন। আমি ভীষণ খুশি। জীবন দিয়ে হলেও দলের জন্য, নেত্রীর জন্য কাজ করবো।’  

আরও পড়ুন:  ছিনতাইকারীদের সঙ্গে থানার ‘সেটিং আছে’!

/পিএইচসি/এসটি/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি