‘তিন মাসের মধ্যেই আ.লীগের নির্বাচনি ইশতেহার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৭, ২০:৪৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ২০:৪৭

আওয়ামী লীগ আগামী তিন মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের ইশতেহার তৈরি হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে কেন্দ্রীয় নেতাদের কুশল বিনিময় অনুষ্ঠানে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা শনিবার এক বছর পর এই অফিসে এসে আগামী নির্বাচনের প্রস্তুতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এখন থেকে সারাদেশে নির্বাচনের জন্য কাজ করবে দলের নেতাকর্মীরা। যদি কোথাও কোনও নেতাকর্মীর মধ্যে মতবিরোধ বা দলীয় কোন্দল তৈরি হয়, তাহলে এই কার্যালয়ে এনে সাংগঠনিকবাবে তার সমাধান করা হবে।'
আইভীর বিজয় সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আইভীর জনপ্রিয়তা এবং দলীয় টিমওয়ার্কের সম্মিলিত প্রয়াসেই তার বিজয় হয়েছে। প্রত্যাশা করি, আইভী শুধু তার এলাকায় নন, তার গ্রহণযোগ্যতা দিয়ে আগামী নির্বাচনে দলের বিজয়ের জন্যও কাজ করবেন।’
এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উপস্থিত কেন্দ্রীয় নেতাদের মিষ্টি খাওয়ান। পরে পৃথক পৃথকভাবে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম