‘বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে’

বাংলা ট্রিবউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ১৪:৫৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৫:০২

ওবায়দুল কাদের

বিএনপির আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে আন্দোলনের নামে সহিংসতা করতে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করে দিয়েছেন।

শনিবার দুপুরে রাজধানীর মানিকা মিয়া এভিনিউয়ে বিএরটিএ-এর  জনসচেতনতামূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ হলে বিএনপি আন্দোলনে যাবে-বিএনপি নেতা মওদুদ আহমেদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘মওদুদ সাহেবরা আন্দোলন করতে পারেন? আমি তো বুঝি না তারা কিভাবে করবেন। বিএনপি তো তাদের নিজের অফিসে বসে একে অন্যেকে সরকারের দালাল বলে অভিহিত করে। নিজের মধ্যে (বিএনপি) এত সংশয়, অনাস্থা। তাদের মুখে আবার আন্দোলনের কথা! যাই হোক অনেকদিন তাদের আন্দোলন-সংগ্রামে দেখি না।’

তিনি আরও বলেন, ‘মওদুদ সাহেবকে কত আগে রাজপথে দেখিছি। সেটা আমার মনে নাই। উনিও আন্দোলনে নামুক না। উনার (মওদুদ) যখন ইচ্ছা আন্দোলন করুক না, আমরা (আওয়ামী লীগ) তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো।’  

 /পিএইচসি/এসটি/

আরও পড়ুন: যারা সরাসরি যুদ্ধ করেছেন তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা: নৌমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী