নাফিসা কামালকে ঘিরে কুচক্রী মহলের অপপ্রচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০১৭, ১৮:৩২আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৮:৪৭

নাফিসা কামাল কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে নৌকার প্রার্থী পরাজিত হওয়ার পর পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালকে নিয়ে একটি কুচক্রী মহল ষড়যন্ত্রে মেতে উঠেছে। তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে কুচক্রী মহল অপপ্রচার শুরু করেছে বলে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন তিনি। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কুসিক নির্বাচনে নৌকা মার্কার পরাজয় আমাকে ভীষণ রকম ব্যথিত করেছে।’

নাফিসা কামালের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

‘সবার দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি, আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান। এই পরিচয়ে আমি সব সময় গর্ব বোধ করি। আর সে কারণে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে আঞ্জুম সুলতানা সীমা আপার পক্ষে প্রচারণায় নেমেছিলাম। কিন্তু কুসিক নির্বাচনে নৌকা মার্কার পরাজয় আমাকে ভীষণ রকম ব্যথিত করেছে।’

‘ঠিক এই সময় কিছু কুচক্রীমহল আমার নামে fake আইডি খুলে ফেসবুক, টুইটার, ইনস্ট্রাগ্রামে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু আমার পরিচালিত Komola Shundori NK আর Nafisa Kamal পেজটি ছাড়া আর কোনও ফেসবুক আইডি নেই। এছাড়া আমার কোনও পাবলিক টুইটার, ইনস্টাগ্রাম আইডি নেই। দয়া করে কেউ বিব্রত হবেন না। সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।’

উল্লেখ্য, কুসিক নির্বাচন শেষে নাফিসা কামালের নামে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে ওই আইডি থেকে একটি মহল বিএনপির বিজয়ী প্রার্থী মনিরুল হক সাক্কুকে অভিন্দন জানিয়েছে। এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কুমিল্লা নির্বাচনকে কেন্দ্র করে  অপপ্রচার চালিয়েছে ষড়যন্ত্রকারীরা।

 /পিএইচসি/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের