গোয়েন্দা তথ্যেই খালেদার কার্যালয়ে তল্লাশি হয়েছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্টার
২১ মে ২০১৭, ১৫:২৩আপডেট : ২১ মে ২০১৭, ১৫:২৩

ওবায়দুল কাদের গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার রাজধানীর ধানমন্ডিতে একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের সাংগঠনিক জেলার দফতর, উপ দফতর ও সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘হঠাৎ কী কারণে খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান, সেটা নিয়ে আমি গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপির সঙ্গে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে।’
কার্যালয়ে পুলিশের অভিযান নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘গত শনিবার অভিযানের সঙ্গে বিএনপির মহাসচিব গণতন্ত্রের সম্পর্ক আবিষ্কার করেছেন। তারা যখন ক্ষমতায় ছিল তখন আমাদের পার্টি অফিসে দফায় দফায় হামলা হয়েছে। আমাদের সিআরআই (সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন)-এর অফিস সিলগালা করে দিয়েছিল। তাদের সময় আওয়ামী লীগ অফিসে শুধু অভিযান চালানো হয়নি, দলীয় কার্যালয়ে ঢুকে নেতাকর্মীদের উপর নির্যাতন করা হয়েছিল। অফিস লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। এসব কি তারা ভুলে গেছে। তখন কি গণতন্ত্র সঠিক ছিল?’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের অফিসের সামনে একুশে আগস্টের সমাবেশে যে গ্রেনেড হামলা করেছে সে কি গণতন্ত্র? আইভি রহমানসহ ২৩ জনের রক্ত ঝরলো এটা রক্তাক্ত গণতন্ত্র ছিল, দৃষ্টান্ত কারা স্থাপন করেছে? বড় বড় কথা বলে লাভ নেই। আমাদের পার্টি অফিসের সামনে একুশে ফেব্রুয়ারিও সমাবেশ করতে দেওয়া হয়নি। এটা কি গণতন্ত্র?’

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, আফম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ।

/পিএইচসি/এমও/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান