‘খালেদা জিয়া লন্ডনে কী করছেন খোঁজখবর রাখছি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৭, ১৩:৩১আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৭:২৯

খালেদা জিয়া ‘খালেদা জিয়া লন্ডনে কার সঙ্গে বৈঠক করছেন, কী করছেন- এগুলো সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।’ এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রবিবার (৩০ জুলাই) ধানমিন্ডতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন,‘সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এর সঙ্গে বিএনপি চেয়ারপারসনের বৈঠকের একটি খবর ছড়িয়েছে। এ খবরের ভিত্তি আছে কিনা, খোঁজ খবর নিচ্ছি। আমরা তো অন্ধকারে ঢিল ছুঁড়তে পারি না।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আওয়ামী লীগের বিকল্প কোনোদিন বিএনপি হতে পারে না। দেশের জনগণ বিএনপিকে কখনই আওয়ামী লীগের বিকল্প হিসেবে ক্ষমতায় আনতে পারে না। কারণ, বিএনপি ক্ষমতায় থাকার সময় কী করেছে তা দেশের মানুষ জানে। এমন একটি লুটেরা, সন্ত্রাসী, মানুষ পোড়ানো, মানুষ হত্যাকারী দলকে জনগণ ক্ষমতায় আনতে পারে না।’
সহায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের সংবিধানে কি কোনও সহায়ক সরকার আছে? সংবিধানে যা আছে তাই হবে। সংবিধানে বলা আছে— নির্বাচন করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, এটা পৃথিবীর সব গণতান্ত্রিক দেশেই স্বীকৃত বিষয়।’
দলের সভাপতিমণ্ডলীর বৈঠক প্রসঙ্গে ওবায়দুল কাদের জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী, জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্ট উপলক্ষে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও এনামুল হক শামীম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওয়াসিম কুমার উকিল, মৃক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/পিএইচসি/এনআই/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান