সোমবার নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের হিসাব জমা দেবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন সকাল সাড়ে ১০টায় দলটির তিন সদস্যের একটি প্রতিনিধি দল ইসি সচিবালয়ে গিয়ে পঞ্জিকাবর্ষ ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব দাখিল করবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে থাকবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
আরপিও বিধান অনুসারে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে পূর্ববর্তী পঞ্জিকা বছরের অডিট রিপোর্ট ইসিতে জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অবশ্য কোনও দল চাইলে আবেদন করে সময় বাড়িয়ে নিতে পারে।
/ইএইচএস/এমএনএইচ/







