রোহিঙ্গা ইস্যুতে বিএনপির জাতীয় ঐক্যের ডাক মুখের না মনের: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৯

ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি একদিকে জাতীয় ঐক্যের কথা বলে, অন্যদিকে সরকারের সমালোচনা করে। সরকারের সমালোচনা করাই কি জাতীয় ঐক্য? জাতীয় ঐক্যটা কি তাদের মুখে নাকি মনে সেটা আগে জানতে চাই।’
শুক্রবার (২২ সেপ্টেম্বর) মানিক মিয়া অ্যানিভিনিউতে ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মনে দিক থেকেও দরিদ্র। তাদের মন মানসিকতা এত দরিদ্র যে, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারের আন্তার্জাতিক উদ্যোগের বিরুদ্ধেও তারা নেতিবাচক কথা বলছে। আমি মনে করি বিএনপি এসব বক্তৃতা বাদ দিয়ে কার্যকরী কোনও পদক্ষেপ নেবে। আশা করি বিএনপি যে নেতিবাচক পদ বেছে নিয়েছে তা থেকে ফিরে আসবে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য সারা দুনিয়া শেখ হাসিনাকে প্রশংসিত করছে। সেখানে বিএনপি ঢাকায় বসে টেলিভিশনের ক্যামেরার সামনে লিফ সার্ভিস দিয়ে যাচ্ছে। বাস্তবে কোনও কাজকর্মে নেই।’
সরকার রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমি ওখানেই (কক্সবাজার) থাকি। তারাতো (বিএনপি) ঢাকায় বসে কথা বলে। আমি কক্সবাজার থেকে পাঁচদিন পর এসেছি। তাদের কি এ ধৈর্য আছে? এ মানসিকতা এবং চেতনা কি তাদের আছে? তারা যেটা বলছে সেটা হলো দায়সারা এবং লোক দেখানো প্রতারণা। বিএনপির মুখের কথা ও মনের কথা এক নয়। এটা প্রমাণ হয়ে গেছে।’
বিএনপি নেতাদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, ‘আপনারা উখিয়া ও টেকনাফে গিয়ে বাস্তব পরিস্থিতি দেখুন। সেখানে কিভাবে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হচ্ছে। আজ (শুক্রবার) থেকে সেখানে সেনাবাহিনী ত্রাণ তৎপরতা শুরু করেছে। কাজেই বিএনপির অভিযোগ হলো লিফ সার্ভিস।’
তিনি বলেন, ‘বিএনপি প্রথম প্রথম বলেছিল, তাদের ত্রাণ দিতে দিচ্ছে না। আমি সেইদিন যাওয়ার সময় একই প্লেনে আব্দুল্লাহ আল নোমান সাহেব এবং আলাল সাহেবসহ তাদের নেতারা ছিলেন। আমি তাদের বলেছি, এখানে আমি আছি। আপনাদের কে বাধা দেয়, সেটা আমাদের জানাবেন। আমার ফোন নম্বর, আমার সঙ্গে নানক (জাহাঙ্গীর কবির নানক) ছিল। তার ফোন নম্বরও নিয়ে গেছে। পরের দিন কয়েকবার তাদের আমরা জিজ্ঞাসা করেছি। কোন অসুবিধা রয়েছে কিনা? নোমান সাহেব সেখানে একটা মেডিক্যাল টিম নিয়ে ক্যাম্প করেছেন, তা আমি নিজেই দেখেছি। কেউ তাদের বাধা দেইনি।’

/এআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী