আ.লীগের বিজয় র‌্যালি: জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৭, ১৩:২৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৩

জড়ো হচ্ছেন নেতাকর্মীরা বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় র‌্যালিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটে। শনিবার দুপুর থেকেই নেতাকর্মীরা সুসজ্জিত ট্রাক, পিকআপ ভ্যানে মঞ্চ সাজিয়ে এবং বাদ্যযন্ত্র বাজিয়ে সমবেত হচ্ছেন।

সুসজ্জিত ট্রাক, পিকআপ ভ্যান থেকে মাইক, লাউডস্পিকারে বাজানো হচ্ছে বঙ্গবন্ধুর সাত মার্চের ভাষণ, দেশাত্মবোধক গান, বিজয়ের গান। ঢাকার বিভিন্ন আসনের সংসদ সদস্যদের অনুসারীরা এসব ট্রাক, পিকআপ ভ্যান নিয়ে এসেছেন। জাতীয় পতাকা, দলীয় পতাকা, এমপিদের ছবি, শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি দিয়ে সাজানো হয়েছে এসব যানবাহন।

জড়ো হচ্ছেন নেতাকর্মীরা এখান থেকে দুপুর আড়াইটাই শুরু হবে বিজয় র‌্যালি। র‌্যালিটি ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে শেষ হবে। এর উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

/পিএইচসি/এমও/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের