‘নির্বাচন কমিশনের বিধিনিষেধ থাকলে প্রচারণা চালাবো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১৮:২২আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৮:৩৩

প্রচারণায় আতিকুল ইসলাম (ছবি: শাহেদ শফিক) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনের আচরণবিধি অনুযায়ী এখন কোনও প্রচারণা চালানো যাবে না। তবে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম বিভিন্ন এলাকায় যাচ্ছেন। এ প্রসঙ্গে তার বক্তব্য, ‘কোনও প্রতীক বা দলবল নিয়ে নির্বাচনি প্রচারণা করছি না। শুধু এলাকায় গিয়ে পরিচিত হচ্ছি। এতেও যদি নির্বাচন কমিশনের বিধিনিষেধ থাকে তাহলে আইনকে শ্রদ্ধা জানিয়ে তাও করবো না।’ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাজধানীর শাহজাদপুর লেকপাড়ে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘আমরা এখানে সবার সঙ্গে একটু মতবিনিময় করতে এসেছি। আমি দেখতে চেয়েছিলাম, এখানকার বস্তিবাসীরা কিভাবে থাকেন। তাদের সঙ্গে ও স্থানীয় জনগণের সঙ্গে পরিচিত হওয়ার জন্য এসেছি। তাদের সঙ্গে মতবিনিময় করবো। আমার পরিচিতি কী তা নিয়ে কথা বলবো।’

এই ব্যবসায়ী নেতার ভাষ্য, “গত বছরের ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন— ‘এলাকায় যাও, ঢাকাবাসীর সঙ্গে কথা বলো। আওয়ামী লীগ একটি বড় দল। নেতাকর্মীদের সঙ্গে কথা বলো।’ সেজন্যই বিভিন্ন এলাকায় গিয়ে সবার সঙ্গে কথা বলছি।”

প্রচারণায় আতিকুল ইসলাম (ছবি: শাহেদ শফিক) এ সময় সঙ্গে ছিলেন স্থানীয় ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেদায়েত উল্যাহ প্রমুখ।

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী