অংশগ্রহণমূলক নির্বাচনে বার্নিকাটের সহযোগিতা চাইলেন তোফায়েল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০১৮, ২১:১৭আপডেট : ০১ মার্চ ২০১৮, ২১:১৯

তোফায়েল আহমেদ (ফাইল ছবি) অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে বার্নিকাটের সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার হোটেল সোনারগাঁওয়ে ২৫তম ‘ইউএস ট্রেড শো’র উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের সহযোগিতা কামনা করেন বাণিজ্যমন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠেয় আগামী নির্বাচনে সব দলই থাকবে বলে জানিয়েছেন। আমরা সবাই একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাই যেখানে সব রাজনৈতিক দল থাকবে।’ এ সময় বার্নিকাটের সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগের এ নেতা।
অনুষ্ঠান শেষে বার্নিকাট সাংবাদিকদের বলেন, ‘শুধু ভোটের দিন নয়; অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শর্তগুলো সব সময়ই নিশ্চিত করতে হয়।’
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের অ্যাডভোকেসি সেন্টারের আঞ্চলিক ব্যবস্থাপক ম্যালকম ব্রুক উপস্থিত ছিলেন। ঢাকায় যুক্তরাষ্ট্র মার্কিন দূতাবাসের সহযোগিতায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ১৯৯২ সাল থেকে প্রতিবছরই ‘ইউএস ট্রেড শো’র আয়োজন করছে। এ বছরও তিনদিনের জন্য এই ট্রেড শো’র আয়োজন করেছে এমচেম।

ট্রেড শো’তে ৪৩টি দেশি-বিদেশি স্টলে তিনদিনের এ প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের ১৫০টি কোম্পানির পণ্য প্রদর্শিত হচ্ছে। কৃষি থেকে শুরু করে ভোগ্যপণ্য, এমনকি গাড়ি নির্মাতাদেরও অংশগ্রহণ রয়েছে এ প্রদর্শনীতে।

আয়োজকরা জানিয়েছেন, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনীতে প্রবেশ ফি ৩০ টাকা। স্কুলের ছাত্রছাত্রীরা তাদের ইউনিফর্মে অথবা স্কুলের পরিচয়পত্র দেখিয়ে ফি ছাড়াই ট্রেড শো’তে প্রবশ করতে পারবে।

/এসআই/এমও/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী