‘আ.লীগের অন্তঃকলহের ফসলই বিএনপি ঘরে তুলেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৮, ১৩:১৩আপডেট : ৩০ মার্চ ২০১৮, ১৭:০৩

ওবায়দুল কাদের (ফাইল ছবি) অন্তঃকলহের কারণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী কোরামের পরাজয় হয়েছে বলে মনে করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে গতকাল বৃহস্পতিবার (২৯ মার্চ) অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনেও যেসব এলাকায় বিএনপি প্রার্থীরা জিতেছে, সেটাও আওয়ামী লীগের অন্তঃকলহের ফল বলে উল্লেখ করেন তিনি।
শুক্রবার (৩০ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকমণ্ডলীর সভাশেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের সম্পাদকমণ্ডলীর সভায় এই দুই নির্বাচন নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে। আমরা মনে করি, সুপ্রিম কোর্ট নির্বাচনে আমাদের যে ফল এসেছে, তা আমাদের অভ্যন্তরীণ কর্মকাণ্ডের কারণেই হয়েছে। আমাদের সামষ্টিক কারণেই আমাদের ক্ষতি হয়েছে। এর পাশাপাশি বলবো, বৃহস্পতিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আমাদের বিদ্রোহী প্রার্থীদের কারণেই বিএনপি জিতেছে। আমাদের অন্তঃকলহের ফসলই বিএনপি ঘরে তুলেছে।’
দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে ওবায়দুল কাদের এ সময় ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
বৃহস্পতিবারের নির্বাচন নিয়ে কয়েকটি গণমাধ্যম একপেশে সংবাদ পরিবেশন করেছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ওই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বেশিরভাগ জায়গায় জয়লাভ করেছে। কিন্তু কয়েকটি পত্রিকা এটাকে আংশিকভাবে উল্লেখ করে আওয়ামী লীগ-বিএনপির ফলাফল সমান দেখানোর চেষ্টা করেছে।’
এর আগে, ওবায়দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্পাদকমণ্ডলীর সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান; সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বি এম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মুহিবুল হাসান চৌধুরী নওফেল; আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, হাবিবুর রহমান সিরাজ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি বিএনপির
‘কারাবিধি অনুযায়ী খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার সুযোগ রয়েছে’
প্রয়োজনে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে: ওবায়দুল কাদের

/ইএইচএস/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান