খালেদা জিয়া কারাগারে আছেন এটা দুঃখজনক: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৮, ১৮:৫৪আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৮:৫৬

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। (ফাইল ছবি) ‘খালেদা জিয়া কারাগারে আছেন এটা খুবই দুঃখজনক। তিনি কারাগারে থাকুক আমরা কেউই তা চাইনি। তিনি আদালতের নির্দেশেই জেলে গেছেন। কারাগারে থাকা সুখের কিছু নয়, আমরাও কারাগারে থেকেছি।’ রবিবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘খালেদা জিয়া সুস্থ আছেন, ভালো আছেন। তার অসুস্থ হওয়ার ঘটনা আমরা সবসময় সমবেদনা দেখিয়েছি। দু’দিন আগে ঢাকা সিভিল সার্জনের নেতৃত্বে একটি তিনজনের টিম তাকে দেখতে গিয়েছেন। তার সঙ্গে দেখা করেছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চেকআপের পর খালেদা জিয়ার বড় কোনও অসুস্থতা পাওয়া যায়নি।’
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট বাসেত মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
জিল্লুর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘অজীবন জিল্লুর রহমান বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে গেছেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি মেহনতি মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। স্বাধীনতার স্বপক্ষের রাজনীতিতে জিল্লুর রহমান এক চিরস্মরণীয় রাজনীতিবিদের নাম। ত্যাগী রাজনীতিবিদ জিল্লুর রহমান বাঙালির হৃদয়ে চির সমুজ্জ্বল থাকবেন।’

আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট চাওয়া নিয়ে সমালোচনা না করে বিএনপিকে জনগণের কাছে ভোট চাওয়ার পরামর্শ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা ভোট কেন চাইবো না? সবারই অধিকার আছে ভোট চাওয়ার। বিএনপিরাও ভোট চাইতে পারে। আমাদের কোনও সমস্যা নেই। আমরা সারা বছর ভোট চাইতে পারি। আমরা নৌকায় ভোট চাইবো। আপনারা আপনাদের দলীয় প্রতীক ধানের শীষে ভোট চান। নির্বাচনের প্রস্তুতি নিন।’

/ইএইচএস/এমও/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান