কোনও দল নির্বাচনে না এলে কিছু করার নেই: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০১৮, ২০:২০আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ২৩:০৭

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি: সংগৃহীত) দেশের জনগণকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচন করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ও সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। তাতে কোনও দল না এলে আমাদের কিছুই করার নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র বা চক্রান্ত করা হলে কোনও ছাড় দেওয়া হবে না।’ সোমবার বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তনে স্বাধীনতা একাডেমি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচন নিয়ে বিএনপির সংলাপের প্রস্তোবের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘উদার গণতন্ত্র চর্চা আমরা অনেক বার করেছি। এখন আর করবো না। কোনও ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। যারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে, তাদের সঙ্গে কোনও আলোচনা হবে না। আমরা তাদের সঙ্গে কোনও আপস করবো না। খুনিদের সঙ্গে কিসের আলোচনা? রাজকারদের কোনও ছাড় দেওয়া হবে না।’

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সংবিধানের বাইরে যাবো না। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ আমাদের নেই। বিশ্বের বিভিন্ন দেশের সংবিধান মেনে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।  সংগঠনের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে সভায় রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সংসদ সদস্য ডা. এনামুর রহমান, বনানী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। 

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের