কোটা সংস্কার আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান সেতুমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০১৮, ২০:০৩আপডেট : ১৫ জুলাই ২০১৮, ২০:৩৭

ওবায়দুল কাদের (ফাইল ছবি: ইন্টারনেট থেকে) কোটা সংস্কার আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন তার প্রতি আস্থা রাখুন। প্রধানমন্ত্রী কথা দিলে কথা রাখেন। আপনারা একটু ধৈর্য ধরুন।’ রবিবার (১৫ জুলাই) বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে জড়িতদের গ্রেফতার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেটা বক্তব্য, ভাইস চ্যান্সেলরের বাড়িতে যে ঘটনাটি ঘটেছে, তা নারকীয় তাণ্ডব। সেই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদেরই কেবল গ্রেফতার করা হচ্ছে।’

'শহীদ মিনারে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত কিনা'—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘ছাত্রলীগের বর্তমানে যেহেতু কোনও কমিটি নেই, সুতরাং কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর যে হামলা হচ্ছে, তা ছাত্রলীগের নাম ভাঙিয়ে অন্য কেউ করছে কিনা তা পরিষ্কার নয়।’

বিএনপির নেতিবাচক রাজনীতি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া দুর্নীতি না করলে তো দণ্ড হতো না। তাদের নেগেটিভ রাজনীতিই তাদের মাইনাস করেছে। এখানে সরকারের কিছু করার নেই।’

ওবায়দুল কাদের বলেন, ‘পাকিস্তানের মতো দেশে দুর্নীতির দায়ে নওয়াজ শরীফ ও তার মেয়েকে দেশে ফেরার সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে। এটাই রাজনীতি। রাজনীতি করলে সাহস থাকতে হয়।’

বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিল প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের (বিএনপির) ৭ ধারা বাতিল তো সরকার করেনি । তারাই করেছে। বিএনপির ৭ ধারা বাতিল হচ্ছে মধ্যরাতের ক্যু। এ ধারা বাতিল করে দলটি নিজেদের আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে পরিচয় দিয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ত্রাণ ও কল্যাণ সম্পাদক সুজিত নন্দী রায়, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন প্রমুখ।

/পিএইচসি/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী