আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি করবে আ.লীগ

পাভেল হায়দার চৌধুরী
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:১৮আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১৬




গণভবনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভায় বক্তব্য রাখছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসনভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি করবে আওয়ামী লীগ। এই কমিটিতে সংশ্লিষ্ট জেলা, উপজেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা থাকবেন। কমিটির এই সদস্যরা কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী প্রার্থীর পক্ষে জয় নিশ্চিতে কাজ করবেন। শনিবার (১৫ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার গণভবনের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এ কমিটির কো-চেয়ারম্যান দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম।

সভায় উপদেষ্টা পরিষদ সদস্যদের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্যদের সদস্য সচিব করে কয়েকটি কোর কমিটি গঠনের প্রস্তাব করা হয়। তারা নির্বাচন সংশ্লিষ্ট সকল সেক্টরের কর্মকর্তা ও দলের তৃণমূলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজ করবেন।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রগুলো জানায়, সভায় শেখ হাসিনা বলেছেন, মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয় নেতারা অগ্রাধিকার পাবেন। ভাবমূর্তি ক্ষুণ্ণ করা কোনও নেতা মনোনয়ন পাবেন না।

সভায় জরিপের ফলাফলের কথা উল্লেখ করে শেখ হাসিনা নেতাদের বলেছেন, সারা দেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা বর্তমানে ঊর্ধ্বমুখী। তিনি আরও জানান, ছয় মাস আগে অনেক জেলায় জনপ্রিয়তা নিম্নমুখী হতে শুরু করে। তবে বর্তমান জরিপে জানা গেছে এর উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী এ সময় ভোটারদের আকৃষ্ট করতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলো বেশি করে প্রচারের নির্দেশনা দেন।

/পিএইচসি/টিটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান