‘একটি দলকে সুবিধা দিতে নির্বাচনের আগে সিনহার বই প্রকাশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৮আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২৮

ইউসুফ হোসেন হুমায়ুন (ছবি: সংগৃহীত) সুনির্দিষ্ট একটি দল বা গোষ্ঠীকে হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ করে দিতে এবং বিশেষ সুবিধা দিতে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নির্বাচনের আগে বই প্রকাশ করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ বার কাউন্সিল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘আমরা লক্ষ্য করছি যতই জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে, ততই চমক সৃষ্টির চেষ্টা চলছে। সর্বশেষ যেটা দেখলাম সেটা হলো আমাদের সাবেক প্রধান বিচারপতির একটি বই নিয়ে। এমন একটা সময় তিনি বইটা লিখেছেন, যার কয়েকদিন আগে ড. কামাল হোসেন একটি মতবিনিময় সভায় বলেন, অল্প দিনের মধ্যেই এসকে সিনহা তথ্য নিয়ে আসছেন। তার মানে তাদের সঙ্গে একটা আগাম যোগাযোগ ছিল যে, একটি বই বের হবে। তার পরেই দেখা গেল বই বেরিয়েছে। সেটি নিয়ে ছুটির দিনেও (গত ২১ সেপ্টেম্বর শুক্রবার) আইনজীবী সমিতির (বিএনপি সমর্থিত আইনজীবী) একটি প্রেস ব্রিফিং হয়েছে।’

এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘সিহনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে এবং সে সময় তিনি অসুস্থ ছিলেন না বলে প্রকাশিত বইয়ে যে তথ্য এসেছে, তা অসত্য, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ তিনি বলেন, ‘সিনহা সাহেব যখন প্রধান বিচারপতি ছিলেন, তখন আমি সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ছিলাম। উনি যে অসুস্থ ছিলেন না বা তাকে জোর করে অসুস্থ বানানো হয়েছে এগুলো কিন্তু তিনি কখনও আমাদের বলেননি কিন্তু এখন বলছেন। ফলে তিনি যে বইটি লিখেছেন, যে তথ্যগুলো দিয়েছেন, সেগুলো অসত্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মোটিভেটেড। তিনি দেশ থেকে চলে গেছেন প্রায় এক বছর আগে। একটি ধুম্রজাল সৃষ্টি করার জন্যই, একটি চমক সৃষ্টির জন্যই এতদিন পরে এসে এসব তথ্য দিয়ে বই বের করলেন সিনহা।’

এক প্রশ্নের জবাবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি বলেন, ‘তিনি (এসকে সিনহা) কী কী করেছেন তা হয়ত এখন দালিলিকভাবে বেরিয়ে আসবে সরকারি তথ্য-উপাত্তে। তিনি আরও বলেন, ‘এই বইটি এদেশে এসেছে বলে আমার জানা নেই। যদি কেউ এনে থাকেন সেটা ভিন্ন কথা। যতটুকু পত্র পত্রিকায় এসেছে তার থেকে বলছি, সেখানে তিনি দুটি কথা বলেছেন। একটি হলো- তাকে জোর করে দেশত্যাগ করানো হয়েছে, পদত্যাগ করানো হয়েছে। আরেকটি হলো- তিনি অসুস্থ ছিলেন না, তাকে অসুস্থ বানানো হয়েছে। দুটো কথাই অসত্য।’

ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, ‘সুনির্দিষ্ট একটি দল বা গোষ্ঠীকে নির্বাচনের আগে হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য সুবিধা দিতেই এস কে সিনহা এই বই লিখেছেন, এটা পরিষ্কার। আর এটাকে পুঁজি করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সমিতির সংখ্যাগরিষ্ঠ পদে রয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা) সংবাদ সম্মেলন করা ঠিক হয়নি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বার কাউন্সিলের সদস্য মোহাম্মদ মোখলেছুর রহমান বাদল, মো. কবির উদ্দিন ভূঁইয়া, পারভেজ আলম খান এবং বাংলাদেশ বার কাউন্সিলের সচিব তৌফিকুল ইসলাম।

প্রসঙ্গত, বিদেশে বসে ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে আত্মজীবনীমূলক বই লিখেছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা। তার বই পাওয়া যাচ্ছে বেচাকেনার আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্ম অ্যামাজনে। ২০১৭ সালের ১৪ অক্টোবর দেশ ছেড়ে যাওয়া সাবেক এই প্রধান বিচারপতি তার বইটিতে দাবি করেছেন, তিনি ‘হুমকির মুখে’ দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।

 

/বিআই/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস