অভ্যন্তরীণ সংকটেই বিএনপি আন্দোলন করতে পারছে না: সেতুমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৮, ১৯:৫৭আপডেট : ০৪ অক্টোবর ২০১৮, ১৯:৫৯

ফার্মগেট এলাকায় গণসংযোগকালে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা) সরকারে কোনও সংকট নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকার কোনও সংকট সৃষ্টি করতেও চাচ্ছে না। বরং সংকটে আছে বিএনপি। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা, একে অন্যকে অবিশ্বাসের কারণে তারা আন্দোলন করতে পারছে না।’ বৃহস্পতিবার (৪ অক্টোবর) আসন্ন একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর ফার্মগেট এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অর্জনের কারণে বিএনপি আন্দোলনের পথও খুঁজে পাচ্ছে না।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘সরকার রাজনৈতিক সংকট তৈরি করতে চাচ্ছে’ বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ‘গত দশ বছরে বিএনপি আন্দোলন করতে পারেনি, আগামীতেও পারবে না। তাদের আন্দোলন করার সামর্থ্য নেই।’ 

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘কোথাও কোনও সংকট নেই। যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জনগণের কাছে যান, নৌকায় ভোট চান। সরকারের উন্নয়ন পদক্ষেপ ও জনগণের জন্য করা কাজগুলো তাদের সামনে তুলে ধরুন। মানুষকে বোঝান, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই মানুষের ভাগ্য পরিবর্তন হয়। তারা শান্তিতে থাকে।’ এ সময় নেতাকর্মীদের নিজেদের মধ্যে ঐক্য অটুট রেখে আগামী নির্বাচনের জন্য কাজ করার নির্দেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

 

/এমএইচবি/এমএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান