জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর: হানিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ১৫:১২আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৬:১৫

মাহবুব-উল আলম হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জিয়া পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নে সমর্থ হন। মুক্তিযোদ্ধারা ছিল তার চোখের বিষ। তিনি ধরে ধরে মুক্তিযোদ্ধা অফিসারদের ফাঁসি দিয়েছিলেন।’

বৃহস্পতিবার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘২১ আগস্ট গ্রেনেড হামলার রায়: বিএনপির বৈধতা সংকট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। সিটিজেন ফর রেসপনসিবল ডেমোক্র্যাসি এ বৈঠকের আয়াজন করে।

এতে বিএনপির সমালোচনা করে হানিফ বলেন, ‘দলটির মহাসচিব মির্জা ফখরুলের ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় প্রত্যাখ্যান আমাদের হতাশ করেছে। জাতির প্রত্যশা ছিল বিএনপি ক্ষমা প্রার্থনা করে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসবে। কিন্তু সেটা না করে তারা ওই মিথ্যাচারের রাজনীতিতে থেকে গেলেন।’

তিনি বলেন, ‘২১ আগস্টের হামলা ছিল কালেকটিভ প্রচেষ্টা। বিএনপি এটার দায় এড়াতে পারে না।’

ড. আশিকুর রহমানের সঞ্চালনায় গোলটেবিলে বৈঠকে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, অধ্যাপক মেসবাহ কামাল, মানবাধিকার কর্মী খুশি কবীর, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, শ্যামল দত্ত প্রমুখ।

বৈঠকে বক্তারা বলেন, বিএনপি জন্মের শুরু থেকে বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। সেই সঙ্গে বিএনপি যে একটা সন্ত্রাসী সংগঠন এটা স্পষ্ট। তাই এদেশে তাদের রাজনীতি করার আর কোনও সুযোগ নেই। তাদের এখনই রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে তো বিশ্বাস করেই না, উল্টো বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে বারবার সমূলে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপির শীর্ষ নেতাদের দণ্ড হওয়ার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক ও দলীয় সংশ্লিষ্টতা আবারও প্রমাণ হয়েছে। এরপর বাংলাদেশে বিএনপির রাজনীতি করার নৈতিক অধিকার ও আইনগত বৈধতা থাকতে পারে না।

/এমএইচবি/এসটি/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের