মঙ্গলবার আওয়ামী লীগের ইশতেহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৮, ১২:২৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৩:৪০

আওয়ামী লীগের ইশতেহার মঙ্গলবার (১৮ ডিসেম্বর) আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারাসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন। আওয়ামী লীগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্রে আরও জানা যায়, এবারের ইশতেহারের স্লোগান নির্ধারণ করা হয়েছে “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ”। এবারের ইশতেহারে সরকারের গত দুই মেয়াদের সাফল্য তুলে ধরে আগামীর পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এতে ২০২১, ২০৩০, ২০৪০, ২০৭১ এবং ২১০০ এরকম কয়েকটি ধাপে বাংলাদেশের অবস্থান কোথায় থাকবে তার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

এবারের ইশতেহারের অন্যতম দিক বদ্বীপ বা ডেল্টা পরিকল্পনা, ব্লু ইকোনোমি ও তরুণদের জন্য বিশেষ পরিকল্পনা। ডেল্টা প্ল্যানে আগামী ২১০০ সালে বাংলাদেশ কোথায় অবস্থান করবে সেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এবারের ইশতেহার কমিটির আহ্বায়ক ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। তার নেতৃত্বে বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইশতেহার তৈরি করেছেন।

আওয়ামী লীগ নেতারা বলছেন, এই ইশতেহার হবে সমৃদ্ধশালী বাংলাদেশের রোডম্যাপ।

/এমএইচবি/এআর/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম