সংরক্ষিত মহিলা আসনে আ. লীগের ফরম বিক্রি ১৫১০টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৯, ২০:১৮আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২০:৩০

সংরক্ষিত নারী আসনে ফরম বিক্রি, ফাইল ছবি ক্ষমতাসীন আওয়ামী লীগ সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফরম  ফরম বিক্রি শেষ হয়েছে আজ শুক্রবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায়। শেষ দিনে ফরম বিক্রি হয়েছে ১২৭টি। চার দিনে দলটির মোট ফরম বিক্রি হয়েছে ১৫১০টি। যা থেকে আয় ৪ কোটি ৫৩ লাখ টাকা।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান। জমা পড়েছে ১৪১৫টি। প্রতিটি ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। আগামী রবিবার পর্যন্ত ফরম জমা দিতে পারবেন সংগ্রহকারীরা।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৫ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবারই এত বিপুল সংখ্যক নারী সংরক্ষিত আসনে এমপি হওয়ার জন্য ফরম কিনলেন। এবার অনেক অভিনয় শিল্পী ফরম কিনেছেন।

ওবায়দুল কাদের একাধিকার বলেছেন, ত্যাগী ও যাদের দলে অবদান আছে মনোনয়নের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যারা এবারের নির্বাচনি প্রচারে কাজ করেছেন তারাও মনোনয়নের জন্য বিবেচিত হবেন। একইসঙ্গে অভিনেত্রীদেরও কেউ কেউ এ মনোনয়ন পেতে পারেন।

 

 

/এমএইচবি/এসটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী