সৈয়দ আশরাফের আসনে মনোনয়ন ফরম কিনলেন তার বোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৯, ১৩:২৫আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৩:৩১

 

সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া নূর লিপির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মামাতো বোন আনা মিলকী কিশোরগঞ্জ-১ আসনে পুনর্নিবাচনে মনোনয়ন ফরম কিনেছেন সৈয়দ আশরাফের বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে থেকে তার পক্ষে মামাতো বোন আনা মিলকী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের শূন্য আসন কিশোরগঞ্জ-১ এর পুনর্নিবাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে ইতোমধ্যে আরও পাঁচজন ফরম কিনেছেন।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার পর্যন্ত ফরম বিক্রি চলবে।

কিশোরগঞ্জে-১ এর জন্য ফরম সংগ্রহকারীরা হলেন- সৈয়দ আশরাফের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আজিজুল হক, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা রাশেল আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের সহ-পাঠাগার সম্পাদক এম এ হান্নান এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমান হুমায়ুন।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বৃহস্পতিবার পর্যন্ত ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাত জন। ঢাকা উত্তরের মেয়র পদে ফরম সংগ্রহকারীরা হলেন- স্থগিত যাওয়া নির্বাচনে মনোনয়নপ্রাপ্ত বিজিএমই’র সাবেক সভাপতি ও ব্যবসায়ী আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কবি রাসেল আশেকী, ব্যবসায়ী আদম তমিজী হক, ইয়াদ আলী ফকির, কুতুব উদ্দিন, আরফি হোসেন এবং শহীদুল্লাহ ওসমানি।

উল্লেখ্য, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচনে গত বুধবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া উত্তরের মেয়র পদে উপ-নির্বাচন এবং নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচনের জন্য ২০১৮ সালের ২৬ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করে তফসিল দিয়েছিল নির্বাচন কমিশন। সম্প্রতি আইনি প্রক্রিয়ায় উত্তর সিটি নির্বাচনের পথ খুলে গেলে ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদে ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

 

/এসও/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের