জবি ছাত্রলীগের সম্মেলন আজ

জবি প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ০৯:২৭আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৯:৪১

জবির ছাত্রলীগের সম্মেলন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সম্মেলন হবে আজ শনিবার (২০ জুলাই)। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধনের করবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজুওয়ানুল হক চৌধুরী শোভন এবং প্রধান বক্তব্য সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। 
অন্যান্য অতিথিদের মধ্যে থাকার কথা রয়েছে, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আওয়ামী লীগের কাযনির্বাহী সদস্য কাজী নজীবুল্লাহ হিরু, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ শাখা ছাত্রলীগের সাবেক নেতাদের।

সম্মেলন উপলক্ষে নিরাপত্তাসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন সম্মেলন প্রস্তুত কমিটি। এ বিষয়ে সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটন বলেন, ‘আমাদের প্রস্তুতি শেষ । সবাই মিলে চেষ্টা করছি সম্মেলনকে সফল করতে। আশা করছি কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’
ছাত্রলীগের সম্মেলন প্রসঙ্গে কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার সাইফুল আলম মুজাহিদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সম্মেলনকে ঘিরে আমরা অতিরিক্ত ফোর্স সংযুক্ত করেছি। ক্যাম্পাসে যাতে কোনও প্রকার বিশৃঙ্খলা না ঘটে সেদিকে আমাদের কড়া নজর আছে । আমরা সতর্ক অবস্থানে আছে।’ 

প্রসঙ্গত, চলতি বছর ১৯ ফেব্রুয়ারি সংঘর্ষের জেরে জবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটি বিলুপ্তির প্রায় ৫ মাস পর সম্মেলন হতে চলেছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম