৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেওয়া হবে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৯, ০৯:০৫আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫৫

 ওবায়দুল কাদের উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত না মেনে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন আগামী ৮ সেপ্টেম্বর থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ধানমন্ডিতে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘দলের কোনও সিনিয়র নেতা বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও দলীয় ফোরামে আলোচনা হবে। অভিযোগ প্রমাণ হলে তাদের বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। আগামীতে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হবে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দল চলে। আওয়ামী লীগ একটি সুসংগঠিত দল। ১৪ সেপ্টেম্বর দলের পরবর্তী নীতিনির্ধারণী সভায় সাংগঠনের সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতি আছে, নেত্রী নির্দেশ দিলে সম্মেলন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত আছে। রোহিঙ্গা আর আসামের বিষয় এক নয়। ভারত আশ্বাস দিয়েছে আসামের বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মেয়াদ শেষ হওয়া কমিটিগুলোর সম্মেলনের বিষয়ে দলীয় ফোরামে আলোচনা করে সম্মেলনের তারিখ ঠিক করা হবে। আগামী ৭ সেপ্টেম্বর গণভবনে প্রধানমন্ত্রীর মনোনয়ন বোর্ডের সভায় রংপুর-৩ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত হবে বলেও জানান তিনি। খবর বাসস। 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী