যুবলীগ নেতাকর্মীর বয়সসীমা নিয়ে আলোচনা হবে গণভবনে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ১৫:৩৮আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৯:৩১

ওবায়দুল কাদের (ফাইল ছবি) যুবলীগ নেতাকর্মীদের বয়সসীমা নিয়ে গণভবনে আলোচনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন,  ‘রবিবার গণভবনে মিটিং ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  কারা যুবলীগ করতে পারবেন, কত বয়স পর্যন্ত যুবলীগ করতে পারবেন—এসব ইস্যুর পাশাপাশি যুবলীগের অন্যান্য বিষয় নিয়েও মিটিংয়ে আলোচনা হবে।’ শুক্রবার (১৮ অক্টোবর) রাজধানীর বনানীতে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুবলীগকে গণভবনে ডেকেছেন। গণভবনে কাকে ডাকবেন আর কাকে ডাকবেন না, সেটা প্রধানমন্ত্রীর বিষয়। তবে, যাদের বলা হয়েছে, তারাই মিটিংয়ে যাবেন।’  

বিএনপির  রাজনীতির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলন করতে পারেনি। নির্বাচনে জিততে পারেনি। সংগঠনও শক্তিশালী করতে পারেনি। তার ওপর শীর্ষ দুই নেতার দু’জনই দুর্নীতির দায়ে দণ্ডিত। এখন কথায় কথায় অভিযোগ করাই তাদের রাজনীতি হয়ে দাঁড়িয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘তারা সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। কিন্তু দায়িত্বশীল বিরোধীদল হিসেবে দায়িত্বজ্ঞানহীন সব কর্মকাণ্ডই করছে তারা। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়েছে, এখন ইস্যু খুঁজে বেড়াচ্ছে। কোনও একটা ইস্যু পেলেই তারা এর মধ্যে রাজনীতি খুঁজে পায়।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘মানবসভ্যতার ইতিহাসে রাজনৈতিক হত্যাকাণ্ডে কোনও নারী বা অবলা শিশুকে টার্গেট করা হয় না। কিন্তু বাংলাদেশে সব রাজনৈতিক হত্যাকাণ্ড ও কারবালার নৃশংস হত্যাকাণ্ডে নারী-শিশুকে টার্গেট করা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় ১০ বছরের অবুঝ শিশু রাসেলকেও হত্যা করা হয়।’

শেখ রাসেলের কবরে শ্রদ্ধা নিবেদনের সময়  আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ।

/এমএইচবি/এপিএইচ/এমওএফ/এমএনএইচ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের