প্রধানমন্ত্রী চাইলে যুবলীগের দায়িত্ব নেবো: জবি উপাচার্য

জবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ০২:২১আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ০২:২১

ড. মীজানুর রহমান  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে উপাচার্যের দায়িত্ব ছেড়ে যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব নেবো।’ একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে যুবলীগের দায়িত্ব নেওয়ার বিষয়ে কথার প্রেক্ষিতে তিনি বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন।
ড. মীজানুর রহমান বলেন, ‘যুবলীগের এখন যে অবস্থা হয়েছে, ভাবমূর্তির যে সংকট হয়েছেম তাতে নেত্রী যদি মনে করেন আমাকে যুবলীগের দায়িত্বে নিতে হবে, তখন আমি দুটো কাজ একসঙ্গে করবো না। যুবলীগের দায়িত্ব নিলে উপাচার্যের দায়িত্ব ছেড়ে দেবো।’
টক শোতে কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি উপাচার্য হওয়ার পর তাদের (যুবলীগের) কোনও মিটিংয়ে যাইনি। আমাকে যদি বলা হয়, যুবলীগের দায়িত্ব নিতে পারবেন কি না, আমি সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দিয়ে সংগঠনের দায়িত্ব নিবো। এটা এত ভালোবাসার একটা সংগঠন আমি উপাচার্যশীপ ছেড়ে দিতে রাজি আছি।’
টক শোতে তার কথার ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও আমি যুবলীগের ১নং ভাইস চেয়ারম্যান। প্রসঙ্গক্রমে কথাটা এসেছিল, যুবলীগের প্রেসিডেন্ট না থাকলে ১নং ভাইস চেয়ারম্যানের হিসেবে আমার দায়িত্ব পাওয়ার কথা। তখন আমি বলেছিলাম আমি ভাইস চেয়ারম্যান, আমি পদত্যাগ বা অব্যাহতিও নেইনি, কিন্তু উপাচার্য হওয়ার পর যুবলীগের কোনও কার্যক্রমে আমি যাইনা। দুইটা কাজ একসঙ্গে করবো এটা হয় না।
যুবলীগের আসন্ন কাউন্সিলে তিনি ক্যান্ডিডেট হচ্ছেন কি বা যুবলীগের দায়িত্ব নেওয়ার বিষয়ে তার ব্যক্তিগত ইচ্ছা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ড. মীজানুর রহমান বলেন, আমার ইচ্ছার ব্যাপার না, কখনও আমি ইচ্ছা করে কোনও পদে যাইনি, আমি যে যুবলীগের ভাইস চেয়ারম্যান হয়েছি কারও কাছে কখনও আমি ইচ্ছা পোষণ করেনি, এটা নেত্রী করেছেন। আমাকে যখন যে দায়িত্ব দেওয়া হয় আমি ভালোভাবে পালন করি।

/এআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের