স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে হট্টগোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ২০:৪৯আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২১:৩৭





হট্টগোলের পর চেয়রগুলো এলোমেলো পড়ে আছে ঢাকা মহানগর উত্তরের সম্মেলন শুরুর আগেই দুই সভাপতি প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একে অপরের দিকে চেয়ার ছুড়ে মারেন সভাপতি প্রার্থী ফরিদুর রহমান ইরান ও ইসহাক মিয়ার সমর্থকরা।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলন উদ্বোধনের আগে চেয়ার দখলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় পুরো সম্মেলন জুড়ে বিশৃঙ্খলা ও নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ছুড়ে মারার পর চেয়ারগুলো পড়ে আছে শুরুতে দুই নেতার অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে তাদের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় দুই পক্ষই একে অপরকে সম্মেলনে রাখা চেয়ার ছুড়ে মারেন। পরিস্থিতি আরও খারাপ হতে থাকলে ইসহাকের সর্মথকরা সম্মেলনস্থল ছেড়ে পাশে অবস্থান নেন। এ সময় ক্যামরাম্যানসহ কয়েকজন আহত হন। পরে সিনিয়র নেতারা ও পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ইসহাক মিয়া ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সভাপতি। অন্যদিকে, ফরিদুর রহমান খান ইরান ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক। তারা দু’জনই সভাপতি প্রার্থী।
এর আগে ২০০৬ সালের ৩১ মে ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের মধ্য দিয়ে ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণে ভাগ করে দুটি কমিটি ঘোষণা করা হয়। উত্তরের সভাপতি নির্বাচিত হন মোবাশ্বের চৌধুরী ও সাধারণ সম্পাদক হন ফরিদুর রহমান খান ইরান। দক্ষিণের সভাপতি নির্বাচিত হন দেবাশীষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক হন আরিফুর রহমান টিটু।

 

 

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি