আ. লীগের সম্মেলনে সব গণতান্ত্রিক দল আমন্ত্রণ পাবে: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৯, ০০:১৫আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ০০:১৫

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি) আওয়ামী লীগের সম্মেলন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘দলের আসন্ন জাতীয় সম্মেলনে দেশের সব গণতান্ত্রিক দলকে আমন্ত্রণ জানানো হবে। তবে স্বাধীনতাবিরোধীরা আমন্ত্রণ পাবে না।’
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপকমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আওয়ামী লীগ উপমহাদেশের অন্যতম প্রচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। নির্ধারিত সময়ে এ দলের সম্মেলন ও নেতৃত্ব নির্বাচন হয়।’
আওয়ামী লীগের সিনিয়র এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ‘সব অপশক্তিকে মাঠে-ময়দানে ও নির্বাচনে পরাজিত করতে শক্তিশালী সংগঠনের বিকল্প নেই। আসন্ন সম্মেলনে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে শক্তিশালী ও গতিশীল কমিটি গঠন করা হবে।’
বৈঠকে অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সম্মেলনে কারা উপস্থিত থাকবেন তার একটি তালিকা প্রণয়নের জন্য উপ-কমিটির কয়েকজন সদস্যকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব দেন।
অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, অ্যাম্বাসেডর ড. জামির, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএইচবি/আইএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের