‘জয়ী হলে তিন মাসের মধ্যেই সবার ঢাকা অ্যাপস চালু’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২০, ১৬:৫৫আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২০:০৭

নির্বাচনি প্রচারণায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জয়ী হলে ‘স্মার্ট ঢাকা সিটি’ করার প্রতিশ্রুতি দিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘‘ইতোমধ্যে ‘সবার ঢাকা’ নামে একটি অ্যাপ তৈরির কাজ শেষ করেছি। এর মাধ্যমে আমরা আমাদের সব সমস্যার সমাধান করতে চাই। জয়ী হলে দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে ‘সবার ঢাকা’ অ্যাপস চালু করবো।’ শনিবার (১৮ জানুয়ারি) সকালে নগরীর কচুক্ষেত এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘ইনশাআল্লাহ জয়যুক্ত হলে অ্যাপসের মাধ্যমে সব নিয়ন্ত্রণ করা হবে। কোথায় লাইট দরকার, কোথায় ম্যানহোলের ঢাকনা নেই, কোনও এলাকায় ফুটপাত দখল হয়ে যাচ্ছে, এসব তথ্য নাগরিকরা সেখানে দিতে পারবেন। আমি কথা দিতে চাই, যদি নৌকায় ভোট পড়ে সব করবো।’

আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী আরও বলেন, ‘এই ঢাকা আমাদের সবার। রিকশাচালক থেকে শুরু করে ধনী-গরিব—সবার ঢাকা। আসুন সবাই মিলে একটি সুস্থ ও আধুনিক ঢাকা গড়ি।’

আতিকুল ইসলাম বলেছেন, ‘এই বছরটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বছর। তাই আসুন এই বছরটাতে নৌকা মার্কায় ভোট দিয়ে তার জন্মশত বার্ষিকী উদযাপন করি। তার প্রতি সম্মান জানাই।’

ডিএনসিসির সাবেক এই মেয়র বলেন, ‘আমরা উন্নয়ন চাই। এই এলাকায় উন্নয়ন হবেই হবে। আমি কথা দিচ্ছি, এই এলাকায় যাত্রী ছাউনি করে দেবো।’ বিষয়টি পরিকল্পনায় থাকলেও সময়ের অভাবে করতে পারেননি বলেও তিনি জানান।

/এসএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম