অভিযোগ নয় সমস্যা সমাধান করতে চান আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২০, ১৬:৩০আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ১৬:৪৬

 

নির্বাচনি গণসংযোগে আতিকুল ইসলাম

প্রতিপক্ষ দলের প্রার্থীর মতো কোনও অভিযোগ না করে নির্বাচনি প্রচারণায় মানুষের সমস্যা কথা শুনে, তা সমাধান করতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে  রাজধানীর খিলক্ষেত রেলগেট এলাকায় নির্বাচনি গণসংযোগে এ কথা বলেন তিনি।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের বিভিন্ন অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি নির্বাচনে আমার প্রতিপক্ষ, আমার ভাতিজা তাবিথ আউয়াল বলেছেন- আমি নাকি আচরণবিধি লঙ্ঘন করছি। কিন্তু আমি কোনও অভিযোগ করতে চাই না। আমি চাই মানুষের সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করে যেতে। তাই উনি আচরণবিধি লঙ্ঘনের কথা বলবেন, আর আমি বলবো কীভাবে এলাকার উন্নয়ন করা যায়। প্রতিপক্ষ অভিযোগ করবে, আর আমি উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেবো।

নির্বাচনি গণসংযোগে আতিকুল ইসলাম

নির্বাচিত হলে ঢাকা ওয়াসাসহ সকল সেবা সংস্থার সমন্বয় ও জবাবদিহিতার আওতায় আনার কথা উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, মানুষের প্রত্যাশা সেবা সংস্থাগুলোর কাজ দ্রুতগতিতে হোক, ভোগান্তি কম হোক। আমি নির্বাচিত হলে সবার আগে সব সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের চেষ্টা করবো। সিটি করপোরেশনকে যেমন জবাবদিহিতার মধ্যে আনতে চাই, তেমনি ওয়াসাসহ সকল সেবা সংস্থাকেও জবাবদিহিতার মধ্যে আসতে হবে।

খিলক্ষেত এলাকার স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি একটি স্থায়ী বাজার গড়ে তোলার, এর প্রেক্ষিতে আতিকুল ইসলাম বলেন, এখানে কোনও বাজার নেই, রাস্তার ওপর বাজার বসে। অবশ্যই একটি এলাকার জন্য বাজার খুবই গুরুত্বপূর্ণ। তাই কথা দিতে চাই, নির্বাচিত হলে এই এলাকায় একটি আধুনিক বাজার, একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করে দেবো। এছাড়াও অবৈধ দখল উচ্ছেদ করে খেলার মাঠ গড়ে তুলবো।

প্রচারণার দশম দিনে আতিকুল ইসলাম গণসংযোগ শুরু করেন খিলক্ষেত রেলগেট এলাকা থেকে। সেখান থেকে লেকসিটি কনকর্ড, কুড়িল, যমুনা ফিউচার পার্ক, ভাটারা, ডুমনি, তলনা, প্যাতিরা, আশকোনা এলাকায় গণসংযোগের মাধ্যমে নৌকার পক্ষে ভোট চান আতিকুল ইসলাম।

 

/এসও/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের