‘ভয় একটাই, মানুষ কেন ভোট দিতে যাচ্ছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৫

আলোচনা সভায় মোহাম্মদ নাসিম বিএনপি-জামায়াত শক্তিকে ভয় পান না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘ওদের কী শক্তি আছে আমরা তা জেনে গেছি। আমাদের এত উন্নয়ন ও সফলতার পরও ভোট দিতে ভোটারদের কেন এত অনীহা। ভয় একটাই, মানুষ কেন ঘর থেকে বেরিয়ে ভোট দিতে যাচ্ছেন না।’

রবিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সুরঞ্জিত সেনগুপ্তের তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের ভুল নেই তা বলবো না। সব সরকারের ভুল আছে, আমাদেরও আছে। আমি জানতে চাই কেন মানুষের ভোট দিতে এত অনীহা। কোথায় আমাদের ঘাটতি আছে সেটা দেখতে হবে। না হলে আমরা ভবিষ্যতে ভালো থাকবো না। চক্রান্তকারীরা কিন্তু বসে নেই। তারা আবার চক্রান্ত করছে। যেকোনও সময় ছোবল মারতে পারে।’

নতুন মেয়রদের উদ্দেশে নাসিম বলেন, ‘সংবিধান অনুযায়ী আপনারা নির্বাচিত মেয়র। এখন থেকে আপনাদের কাজ শুরু করতে হবে। ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে হবে। ঢাকাকে মশামুক্ত ও সুন্দর শহরে পরিণত করতে হবে। ঢাকা দূষিত শহর—কেন শুনবো এই কথা? দয়া করে আপনারা এখন থেকে কাজ শুরু করেন।’

তিনি আরও বলেন, ‘আমরা বিএনপি-জামায়াতকে ভয় পাই না। শেখ হাসিনার বিজয়কে ধরে রাখতে অবশ্যই ভোটারকে ভোটকেন্দ্রে আনতে হবে এবং ভোটারবান্ধব হতে হবে।’

সভায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার আইনজীবীদের ব্যর্থতার কারণে তার জামিন হচ্ছে না। এখানে সরকারের কোনও ভূমিকা নেই। তারা বারবার সরকারকে দোষারোপ করছে। আশা করবো আইনজীবীরা তাদের লড়াই চালিয়ে যাবেন। এতে হয়তো খালেদা জিয়ার জামিন হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

/এইচএন/এসটি/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম