নাসিমের অবস্থা সংকটাপন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২০, ২১:৪০আপডেট : ০৬ জুন ২০২০, ২২:১০

মোহাম্মদ নাসিম সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (৫ জুন) তার স্ট্রোক হয়। এর আগেও তার একবার স্ট্রোক হয়েছিল। সব মিলিয়ে তার অবস্থা সংকটাপন্ন বলেই মন্তব্য করেছেন চিকিৎসকরা।
গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের পরীক্ষা করা হলে সে রাতেই তার ফলাফল পজিটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুন শুক্রবার ভোরে তার ব্রেন স্ট্রোক হলে সেদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়।
অস্ত্রোপচার শেষে তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরইমধ্যে তার জন্য ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ, অধ্যাপক ডা. রাজিউল হক, সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাতসহ অন্যরা রয়েছেন।
মোহাম্মদ নাসিমের কী অবস্থা জানতে চাইলে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন, খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন তিনি।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিমকে দেখতে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, তার আগেও একটা স্ট্রোক ছিল, এবারেও খুব রক্তক্ষরণ হয়েছে। তার ওপর করোনা পজিটিভ। সবমিলিয়ে ক্রিটিক্যাল অবস্থাতেই আছেন তিনি।

/জেএ/এমআর/এমএমজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী