মিছিল-গণসংযোগে প্রচার চালালেন আ. লীগের প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২০, ১৭:২৩আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৭:২৩

নির্বাচনি গণসংযোগ

নির্বাচনি মিছিল আর গণসংযোগের মাধ্যমে শুক্রবার (৩০ অক্টোবর) উত্তরায় প্রচার চালালেন ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাবীব হাসান। জুমার নামাজের আগে উত্তর সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডে (উত্তরা) গণসংযোগ করেন তিনি। এরপর উত্তরা সাত নম্বর সেক্টেরের একটি মসজিদে জুমার  নামাজ আদায় শেষে একটি বিশাল মিছিল নিয়ে উত্তরার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন।

নির্বাচনি গণসংযোগ

গণসংযোগকালে তিনি লিফলেট বিতরণ করেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নিজের জন্য ভোট চান তিনি। জুমার নামাজের পর তার পক্ষে একটি নির্বাচনি মিছিল বের করা হয়। মিছিলটি মসজিদের সামনে থেকে শুরু হয়ে উত্তরার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। উত্তরার ফ্রেন্ডস ক্লাবের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।

নির্বাচনি গণসংযোগ

গণসংযোগ ও মিছিলে হাবীব হাসানের সঙ্গে অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়সহ থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

/এমএইচবি/এসটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের