সব সূচকেই পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে: সেতুমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৬, ১৬:০১আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৬:০৮

ওবায়দুল কাদের সব সূচকেই পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অনেক সূচকে ভারতের চেয়েও আমরা এগিয়ে। বাংলাদেশ এখন আর গরিব দেশ নয়।  রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকায় দেশের প্রথম কার আন্ডারপাস উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে এ প্রথম কার আন্ডারপাস উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে গেল। আমাদের দেশে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এখন দৃশ্যমান। এ কাজে সেনাবাহিনীর অবদান খুবই গুরুত্বপূর্ণ।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে বিশ্বের অন্যতম নোংরা হিসেবে চিহ্নিত করেছে ইকোনোমিস্ট। এটা আমাদের জন্য লজ্জার বিষয়। আমাদের উন্নয়নের সঙ্গে সঙ্গে পরিবেশেরও উন্নয়ন প্রয়োজন। সবাই যার-যার অবস্থান থেকে পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করুন।

সেতুমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচ্ছন্ন বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু হয়েছে। এর প্রথম কাজ হবে দেশের সকল মহাসড়ক থেকে অপ্রয়োজনীয়, অবৈধ ও রাজনৈতিক সকল বিলবোর্ড সরিয়ে ফেলা। শুক্রবার থেকে এ কাজ শুরু হয়েছে। মহাসড়কে যাদেরই বিলবোর্ড থাক তা সরিয়ে ফেলা হবে। আগামী মে মাসের শেষে শেখ হাসিনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফোর লেন উদ্বোধন করবেন । আগামী ১০ দিনের মধ্যে দেশের গুরুত্বপূর্ণ এ মহাসড়কের প্রথম স্তরের কাজ শেষ হবে। 

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা সেনানিবাসের সাবেক জিওসি মেজর জেনারেল জাহিদুর রহমান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুস সবুর, সুপারেন্টেডেন্ট কে এম আতিকুল হক, প্রকল্প ব্যবস্থাপক দিদারুল আলম ও সড়ক জনপদ বিভাগ কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদসহ  প্রমুখ।

/এআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের